1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মিনি পার্কের ত্রুটিপূর্ণ রাস্তার দ্রুত মেরামত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৮৪ বার দেখা হয়েছে
রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি //
 ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ পুকুরের চারপাশে মোট ৫৩০ মিটার পাকা রাস্তা এ বছরের নভেম্বর মাসে নির্মিত করা হয়েছে। সেই সাথে পুকুরপাড়ে সিঁড়ি, ক্ষুদ্র কটেজ, লাইটিং ল্যাম্প পোস্ট, রেলিং নির্মাণসহ সৌন্দর্যবর্ধন করার জন্য বিভিন্ন ফুল ও নারকেল গাছ লাগানো হয়েছে।

গত ২২ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে মিনি পার্ক হিসাবে এটি উদ্বোধন করা হয়। এবং সবার জন্য উম্মুক্ত করা হয়। এখানে সকাল বিকাল এলাকার মানুষ চলাফেরা ও পরিভ্রমণ করতে এসে স্বাচ্ছন্দ্যবোধ করে। উপজেলা প্রশাসনের রাজস্ব খ্যাত থেকে প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গুলনাহার ট্রেডার্স এর তত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়। গত তিন চার দিন আগে ৫০ মিটার পর পর রাস্তার জোড়াগুলিতে ফাঁক দেখা যায়। এটি দর্শনার্থীদের নজরে পড়ে এবং তারা সংশ্লিষ্ঠ প্রশাসনকে জানায়। এরই প্রেক্ষিতে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ কাজটি দ্রুত মেরামতের নির্দেশ দেন।
নির্দেশ পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদার দুই দিনের মধ্যে কাজটি মেরামত করে দেন।
এ ব্যাপারে মেসার্স গুলনাহার প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুল্লাহ আল তারেক বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজটি সম্পন্ন করা হয়েছে। নির্মাণের সময় মেঘের বৃষ্টির কারণে নিচের বালু সরে গেলে কয়েটি জোড়ার ফাঁকে এই সামান্য ত্রুটি দেখা দেয়। যা নির্দেশ পেয়ে দুদিনের মধ্যেই সঠিক ভাবে মেরামত করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০