1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভিক্টোরিয়া কলেজের ১৯৯৯-২০০০ পদার্থ বিজ্ঞান ব্যাচের পূণর্মিলনী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়…।’ যতোই সময়ের চাকা দ্রুত ঘুরুক, স্মৃতিগুলো সব
অবগুণ্ঠনে বুকের অতল গভীরে থেকে যায়, নাড়া দিলেই যেন ভোরের শিউলির মতো ঝরে
পড়ে।
স্মৃতিগুলোকে গুণ্ঠনমুক্ত করতে, প্রাণবন্ত সেই সোনালি দিনগুলোকে ফিরে পাওয়া,
ফিরে দেখার প্রত্যাশায় ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১৯৯৯-২০০০
সালের পদার্থ বিজ্ঞান ব্যাচের শিক্ষার্থীরা এক মিলনমেলার আয়োজন করে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা বার্ডে সেই পুরনো দিনেরই স্মৃতিচারণে মেতে
উঠেন সবাই। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে
চলে এ মিলনমেলা।
শিশির পোদ্দার ও আশরাফুল ইসলাম উজ্জলের ব্যবস্থাপনায় এবং সকলের সার্বিক
সহযোগীতায় অনুষ্ঠিত মিলনমেলায় উপস্থিত ছিলেন, সফিকুল ইসলাম, নাজমুল
মোরশেদ, মাহাবুব আলম খান, উম্মে হাসিনা, লিপি আক্তার, মশিউর রহমান মামুন,
আজাদ কালাম, সালামত উল্লাহ, আজিমুর রহমান, জাহিদ হাসান, আলমগীর
হোসেন, সুজন চন্দ্র মজুমদার, মাহমুদুর রশিদ দিপু, তৌহিদুল ইসলাম, আরিফুল
ইসলাম, আয়াত সুমন, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, এনামুল হক, বিপন
হাজারী, মমিনুল হক বাদল, মোফাছসেল মজুমদারসহ অনেকের পরিবারবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০