1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নীলফামারী বড়ভিটা ভূমি অফিসে নামানো হয় না জাতীয় পতাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৮ বার দেখা হয়েছে
সুভাষ বিশ্বাস নীলফামারী //

শুক্রবার সরকারি অফিস ছুটি থাকলেও রাত দশটা পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিসে।
এলাকাবাসীর অভিযোগ বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি।  গত বৃহস্পতিবার দুপুরের  পর অফিস বন্ধ করে চলে যায় তহশিলদার ও অফিস সহায়ক। প্রায় দিনই জাতীয় পতাকা উড়তে দেখা যায় বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিসে। শুক্রবার ২৪ ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত উড়তে দেখা গেছে জাতীয় পতাকাটি। এলাকা বাসী মামুন, মনজুরুল, তিতুমির, সহ স্থানীয়রা জানায় সরকারী নিয়ম মেনে অফিস করেন না ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল ইসলাম ও অফিস সহায়ক মৃত্তন রায়।
এ বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অফিস সহায়ক মৃত্তুন রায় বলেন, বৃহস্পতি বার একটু তারা তারি অফিস থেকে চলে আসাতে পতাকা নামাতে ভুল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০