1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৭১ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //

সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সমাজের সকল স্তরের অনাচার-দুরাচার এবং সাম্প্রদায়িকতা নির্মূল, ধনবৈষম্য রোধ, ধনী-গরিব ব্যাবধানে সমতা আনয়ন এবং দেশের মানুষের জীবন জীবিকার সংকট সমাধানে একটি শক্তিশালী গণভিত্তিক কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজ পরিবর্তনের ভিত্তি স্থাপনে বাম গনতান্ত্রিক আন্দোলনে ঐক্য আরো জোরদার করতে হবে।

শনিবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির সম্মেলন উদ্ভোধনকালে বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী ওই আহবান জানান।

সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সঞ্চালনায় অনুিষ্ঠত উক্ত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও গনতান্ত্রিক আইনজীবী ফোরাম’র জেলা নেতা কমরেড এডভোকেট অশোক জয় দেব, সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আনিসুর রহমান।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, কমরেড একেএম মিজানুর রহমান কাউার, কমরেড সুফিয়া বেগম প্রমূখ।

সম্মেলনে ১৩ সদস্যের উপজেলা কমিটির মধ্যে ৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে, বাকী সদস্যদের পর্যায়ক্রমে কমিটির অন্তর্ভূক্ত করা হবে। কমিটির ঘোষিত ৮ সদস্যরা হলেন,- সভাপতি- কমরেড আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল, সহ-সাধারন সম্পাদক কমরেড মোখলেসুর রহমান, সদস্য- কমরেড একেএম মিজানুর রহমান কাউার, কমরেড আব্দুল গফুর, কমরেড মোস্তফা কামাল, কমরেড মোঃ আবুল কাসেম, কমরেড আব্দুল বাতেন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০