1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বোরহানউদ্দিনে ভোট হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ‘ভোলার – পুলিশ সুপার’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে
ভোলা- প্রতিনিধি //

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে  মোঃ শাহীন ফকির বিপিএম, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার সভাপতিত্বে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ৪র্থ ধাপে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ  সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি  নির্বাচন ডিউটিতে  নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

পুলিশ সুপার বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে। বোরহানউদ্দিন বাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। পুলিশ সুপার জনসাধারনকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।

ব্রিফিং প্যারেডে মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ভোলা, মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা,  শংকর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ঝালকাঠি, জেলা নির্বাচন অফিসার ভোলা, উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন, ডি আই ও-১ জেলা বিশেষ শাখা ভোলা সহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০