1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাঙ্গু নদীতে নিখোঁজ ২ পর্যটকের ১জনের লাশ উদ্ধার 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে
বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের বাদুরের ঝর্ণা এলাকায় নিখোঁজ হওয়া ২ পর্যটকের ১ জনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার(২৫ ডিসেম্বর) সকাল ৯টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা  বাদুরের ঝর্না  এলাকার সাংগু নদী থেকে নিখোঁজের ১৯ ঘন্টা পর উদ্ধার হয়।

উদ্ধারকৃত লাশের পরিচয় মারিয়াম আদনীন (১৭) সে নারায়নগঞ্জ ফতুল্লার জহিরুল ইসলামের মেয়ে।

তবে আহনাফ আকিব (২২) এখনো নিখোঁজ রয়েছে।

গত বুধবার (২২ডি‌সেম্বর) সকা‌লে নারায়ণগ‌ঞ্জের ফতুল্লা থে‌কে খালা‌তো ভাই, মামা‌তো ভাইসহ একই আত্মীয় স্বজ‌নের ১০জন সকা‌লে বান্দরবা‌নের হো‌টেল দ‌্যা প‌্যারাডাইস এ উ‌ঠে। বান্দরবানের  নীলাচল, মেঘলা, নীল‌গি‌রিসহ বি‌ভিন্ন স্পট ঘুরে বেড়ায়। গত শুক্রবার রা‌তের বা‌সে তারা নিজ বা‌ড়ি‌তে ফেরার কথা ছিল।শুক্রবার সকা‌লে সাংগু নদীতে নৌকা ভ্রম‌নে বের হয়ে  রোয়াংছড়ি উপজেলার তারাছা  বাদুরের ঝর্না এলাকার সাংগু নদীতে মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তার পা মাটি থেকে সরে যায়। তাকে উদ্ধারের জন্য বাকিরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলে  নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে মা‌রিয়া ইসলাম (১৯) এর পানিতে ডুবে মৃত্যু হয় এবং নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলা‌মের ছে‌লে মোঃ আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম  আদ‌নিন (১৭) নিখোঁজ ছিলেন।

বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র ষ্টেশন অফিসার   নাজমুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, সাংগু নদীতে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে মারিয়াম আদনীন (১৭)’র লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহনাফ আকিবকে এখনো পাওয়া যায়নি।তাকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০