1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তালতলীতে নাগরিক সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৮১৭ বার দেখা হয়েছে
মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি //

বরগুনা জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তালতলীতে বিভিন্ন শ্রেণি পেশা ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ ডিসেম্বর) বেলা ১১টায় দিকে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দারের  সভাপতিত্বে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলোগের সভাপতি মো. রেজবি উল কবির জোমাদ্দারের আয়োজনে এ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক,সুশীল সমাজ, শিক্ষক, কৃষক, জেলে, রাখাইনসহ সব শ্রেণী-পেশার মানুষ।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, ৩ টি সংসদীয় আসন পুনর্বহালের আহবায়ক হাসানুর রহমান ঝন্টু,বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,মুক্তিযোদ্ধা আবদুল সত্তার মাস্টার, আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন চুন্নু, কামরুল আহসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ছিদ্দিক, জাতীয় পার্টির সভাপতি এইচ এম খলিলুর রহমান, বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ, তালতলী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, রাখাইন নেতা মংচিন  সহ তালতলীর সাংবাদিক গন।

জানা গেছে, ব্রিটিশ শাসনামল থেকে বরগুনা-৩ সংসদীয় আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল। স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় সংসদীয় আসন ছিল তিনটি। এর মধ্যে আমতলী-তালতলী উপজেলা নিয়ে ১১২ বরগুনা-৩ আসন। ২০০১ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মো. মজিবুর রহমান তালুকদারের আকস্মিক মৃত্যুতে এ আসন (আমতলী-তালতলী) থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করে জয়লাভ করেছিলেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ গঠন ১৯৭৬-এর ৬-এর (২) ধারার প্রশাসনিক কাঠামো, আয়তন, বাস্তবিক অবস্থা ও জনসংখ্যা বিবেচনা না করে শুধু জনসংখ্যার ভিত্তিতে আসনটি (আমতলী-তালতলী) বিলুপ্তি করে। পরে বরগুনা জেলা সদরের সঙ্গে সংযুক্ত করে দেয়। তারা এ আসনটি পুনর্বহালের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০