1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জের শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ //
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী কেয়া মনিকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকাশক্ত স্বামী।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি গ্রামে এ ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত কেয়া মনি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি গ্রামের মো: শওকাত মোল্লার মেয়ে ও সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের ঈসমাইল মুন্সির স্ত্রী।

আহত গৃহবধূ কেয়া মনি’র (২০) মা জেসমিন বেগম জানান, গত ২০১৭ সালে সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে ঈসমাইল মুন্সির সাথে কেয়া মনি’র সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কেয়া মনিকে যৌতুকের টাকার জন্য শারিরিক নির্যাতন করতেন মাদকাসক্ত স্বামী ঈসমাইল।

এছাড়াও ঈসমাইল মাদক সেবী হওয়ায় বিভিন্ন সময় মাদকের টাকা জোগাড়ের জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করতো। টাকা না আনলেই অমানবিক নির্যাতন চালাতো।

নির্যাতন সহ্য করতে না পেরে সে বাবার বাড়িতে চলে যায়। এরই জেরে কয়েকজন লোক নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী কেয়া মনিকে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় ঈসমাইল।

পরে স্থানীয়রা কেয়া মনিকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। থদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০