1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চাপিতলায় উন্নয়নের প্রতিশ্রুতিতে গণসংযোগ করছেন ফিরোজ আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলিক উন্নয়নের প্রতিশ্রুতিতে গণসংযোগ করছেন চাপিতলা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহাম্মেদ ভূই্য়া চানু।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি শুক্রবার বিকেলে তার নিজ ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এ সময় অসংখ্য জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগকালে ফিরোজ আহাম্মেদ ভূইয়া চানু বলেন, সবসময়ই এলাকার সবার বিপদে-আপদে আমি এগিয়ে এসেছি। আমি এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি, সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। সামনে আরো ভালো কিছু করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি জয় লাভ করলে চাপিতলা ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলব। আমি নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদ থেকে অবৈধ উপায়ে টাকা উপার্যন করে সংসার চালাতে হবে না। মহান রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ অনেক দিয়েছে। আমার আর কোন চাহিদা নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০