1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সমাধি সাজানো হয়েছে বর্ণিল আলোয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৮ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণিল আলোয় সাজানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স।

রঙিন আলোয় ঝলকানিতে রাঙানো হয়েছে পুরো এলাকা। এ যেন এক অন্য রকম দৃশ্য আর সমাধি সৌধ। বঙ্গবন্ধুর সমাধি সৌধ ছাড়াও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের দুই কিলোমিটার সড়কের করা হয়েছে আলোকসজ্জা।

বঙ্গবন্ধু সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, বকুলতলা চত্ত্বর, বাড়ী, সামাধি সৌধ কমপ্লেক্স থেকে মসজিদে যাওয়ার সড়ক, লাইব্রেরীসহ পুরো এলাকায় লাল, নীল, হলুদ, সবুজ আলোর ঝলকানি। রাত উপেক্ষা করে এমন বর্ণিল সাজ দেখতে ভীড় করে দর্শনার্থীরা।

দর্শনার্থী বাঁধন ইসলাম ও রাকিব হোসেন জানান, এমন আয়োজনে মুগ্ধ গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার বানুষ। বর্ণিল সৌন্দর্য দেখতে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে এসেছি।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তেজাম্মেল হোসেন টুটুল জানান, মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজনের কোন কমতিরাখা হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আলোকসজ্জ্বা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০