1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী  পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি //

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বরগুনার তালতলীতে মহান বিজয় দিবস বিজয়ের সুবর্ণজয়ন্তী  পালিত হয়েছে।

বিজয়ের ও সূবর্ণজয়ন্তী ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির,উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন তপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তৌফিকুজ্জামান তনু।

পরে একে একে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ শ্রমিক লীগ,ছাত্র লীগ,তালতলী প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম,সাংবাদিক ইউনিয়ন। বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন। তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা ছাত্রদল

পুস্পস্তবক অপর্ণ করেন। পুস্পস্তবক অপর্ণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে বিজয়ের ও সূবর্ণজয়ন্তী ৫০ বছর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপরে কুচকাওয়াজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করেন, ও দেশের সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০