1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভোলার ‘এসপি’ সাইফুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৭১০ বার দেখা হয়েছে
খাইরুল ইসলাম (হৃদয়)ভোলা প্রতিনিধি //

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১’ পালন করেছে।

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার ০৬.৩০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৪৫ ঘটিকায় বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলা  পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলা,  অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলা, আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০