1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ,প্রতিনিধি //
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসিবুল হাসান শান্ত (২৮) নামে বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসিবুল হাসান শান্ত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কাশিয়ানী উপজেলায় সুপার স্টার ইলেকট্রিক কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক জানিয়েছেন, নিহত হাসিবুল রহমান কাশিয়ানী থেকে মোটর সাইকেল চালিয়ে গোপালগঞ্জ শহরের আসছিলেন।

এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় পৌঁছালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০