1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার আসামি শাহিন ও নীরব  আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ বার দেখা হয়েছে
খাইরুল ইসলাম (হৃদয়) ভোলা প্রতিনিধি //

ভোলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় খোরশেদ আলম টিটু হত্যার মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামি পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন চকেটকে (চকেট জামাল) গ্রেপ্তারের পর শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার মানিকগঞ্জ এলাকা থেকে মামলার আরও দুই আসামি মো. শাহিন (৩০) ও নীরবকে (৩৫) আটক করা হয়েছে।

আটকের পর ১১ ডিসেম্বর বিকেলে তাদেরকে ভোলা পুলিশ সুপারের কার্যালয় আনা হয়।

এর আগে চকেট জামালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চকেট জামাল পুলিশের কাছে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

শাহিন ও নীরবকে আটকের বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন নিশ্চিত করে জানান, ১০ ডিসেম্বর রাজধানীর মানিকগঞ্জ এলাকা থেকে তাকে ঢাকা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। এরপর গতকাল শনিবার বিকেলে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানান, গ্রেফতারকৃত শাহিন ও নীরবকে জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে তোলা হবে।

উল্লেখ হত্যা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন চকেটকে আদালতে তোলার পর আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০