1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্ত্রীর মামলায় নীলফামারী শিশু বিষয়ক কর্মকর্তা কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৯৬৯ বার দেখা হয়েছে
সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি //

স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় ইমরান মিঞা (৩৩) নামে এক শিশু বিষয়ক কর্মকর্তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।  রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ইমরান মিঞা রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে এবং নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা।

মামলা সূত্রে জানা যায়, রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার(৩০) সঙ্গে ইমরান মিঞার চলতি বছরের ২১ মে রেজিস্ট্রিমূলে বিয়ে হয়ে। এরপর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা।

পরবর্তীতে তাদের বিয়ে পারিবারিকভাবে মেনে নেয়ার কথা জানিয়ে স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইমরান। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ইমরান। এ ঘটনায় গত ৯ অক্টোবর ইমরানকে আসামি করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মুক্তা। রবিবার (১২ ডিসেম্বর) ওই মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি)  খন্দকার মো. রফিক হাসনাইন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০