1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জুয়ার আসর থেকে  ইউপি চেয়্যারম্যান সহ ৬ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৯৭৭ বার দেখা হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম //

খুলশী থানা এলাকায় জুয়ার আসর থেকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ৫৩,৫০০(তিপ্পান্ন হাজার পাঁচশত)টাকা সহ জুয়া খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে খুলশী থানার পূর্ব নাসিরাবাদ আপন নিবাস এলাকার একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে জুয়া আইনে একটি মামলা করেছে।
আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমিজানুর রহমান (৫০)। তিনি ওই ইউনিয়নের শিবেরহাট এলাকার গোলাম তোয়াহার ছেলে।

আটক অপর ৫ জন হলেন,মোঃ মনির (৩৮),শহিদুল ইসলাম (৪৮), নজরুল ইসলাম মজুমদার(৩২), জামাল হোসেন (৪৩), আকতার হোসেন(৫২)।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৫৩,৫০০(তিপ্পান্ন হাজার পাঁচশত)টাকা উদ্ধার করেছি। মামলা দায়েরের পর আটক ৬ জনকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০