1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৮০২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় যাবার অপরাধে জোবায়ের শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে বেধরক পিটিয়ে আহত করেছে এক মাদ্রাসা শিক্ষক।

এ ঘটনায় গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মঈনুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের মাহমুদ শেখের ছেলে।

 শনিবার (১২ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মো: শহর আলী শেখের ছেলে। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, আহত ওই শিক্ষার্থী জোবায়ের শেখ গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসায় পড়ে। গতকাল শুক্রবার দুপুরে জোবায়ের মাদ্রাসার কাউকে কিছু না বলে বাড়ীতে যায়। পরে সে আবার মাদ্রাসা ফিরে আসে।

সন্ধ্যায় গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মঈনুল ইসলাম না বলে বাড়ীতে যাবার অপরাধে জোবায়েরকে বেত দিয়ে বেদরক মারপিট করে। পরে সে সেখান থেকে পালিয়ে বাড়ীতে এসে পরিবারকে বিষয়টি জানায়। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো: শহর আলী শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ওই মাদ্রাসায় আভিযান চালিয়ে শিক্ষক মঈনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আহত ওই শিক্ষার্থী জোবায়ের শেখ জানায় শুক্রবার কাউকে না বলে আমি বাড়ীতে যাই। পরে মাদ্রাসায় ফিরে আসি। সন্ধ্যায় ওই শিক্ষক আমাকে বেত দিয়ে মারধর করে। পরে পালিয়ে এসে আমি আমার বাবাকে বিষয়টি জানাই।

আহত ওই শিক্ষার্থীর বাবা শহর আলী শেখ বলেন, আমার ছেলে বাড়ীতে এসে আমাদের সব কিছু জানায়। পরে আমি মাদ্রাসায় গিয়ে বিষয়টি শুনতে যাই। কিন্তু কোন সদুত্তর না পাওয়ায় আমি ওই শিক্ষকের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। আমার ছেলেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই। যাতে আর কোন শিক্ষার্থীর উপর এমন ঘটনা না ঘটে।

তবে এ বিষয়ে গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসার কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজী হয় নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০