1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

এডভোকেট মোহাম্মদ জানে আলম’র স্বরনে শোকসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৮১৩ বার দেখা হয়েছে

মোস্তাফিজুর রহমান- চট্টগ্রাম //

বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট মোহাম্মদ জানে আলম স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার ১০ ডিসেম্বর উত্তর পতেঙ্গা মাইজপাড়া ঈদগাহ ময়দানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক শোকসভা পরিষদের আয়োজনে সকাল ৯টায় কোরান খতম, দোয়া মাহফিল মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ১৩৪ জন শিশুকিশোর অংশগ্রহণ করে এতে বিচারক ছিলেন চিত্রশিল্পী মোহাম্মদ আলী।

এসময় পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডক্টর  মাহফুজুর রহমান ও স্থানীয়,মুক্তিযোদ্ধাগণ।

এরপর সকাল ১০টায় হিউম্যান এইড পতেঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিকেল বেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কাউন্সিলর শাহানুর বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী।

এছাড়া আর ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান চৌধুরী জামশেদুল আলম চৌধুরী ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহা।
সভায় আরো উপস্থিত ছিলেন
মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডুল আব্দুস সবুর জাগির আহমদ ওয়াহিদু আলম মাষ্টার মুক্তিযোদ্ধা ‌ফসিউল আলম জহিরউদ্দিন বাদল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর উপস্থাপিকা রেখা নাজনীন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী হাজী মোহাম্মদ ফরিদ আলম এইচ এম জামাল উদ্দিন ইউছুপ মোঃ সাবের মোঃ মুসলিম মোঃ ইদ্রিছ মোঃ মনির হাজ্বী মোঃ  সাহাদাত মোঃ হাসান নাছির আলম  মরহুম জানে আলম এর কন্যা ফারহানা আলম ‌এনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০