1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মুরাদনগরে চার জয়িতাকে সম্মাননা প্রদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে কুমিল্লার
মুরাদনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে
সফল নারীদের জয়িতা সম্মাননা ও সম্বর্ধনা দেওয়া হয়েছে ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রতিকূলতাকে
পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল চার জয়িতাকে এ সম্মাননা প্রদান করা
হয়েছে। জয়িতারা হলেন, উপজেলার মধ্যনগর গ্রামের মোসাঃ আছমা বেগম,
নেয়ামতকান্দি গ্রামের বিলকিছ আক্তার, নিমাইকান্দি গ্রামের সামছুন্নাহার
বেগম ও কামাল্লা গ্রামের আয়েশা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারি পল্লী
উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মহিলা ভাইস চেয়ারম্যান
সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি
সম্প্রসারণ কর্মকর্তা নুর আমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০