1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্বর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৩২ বার দেখা হয়েছে
এনামুল হক (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”র মূল্যায়নে,  “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুচিন্দা গ্রামের নার্গিস , শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাপাহার গোডাউন পাড়ার রোজিয়া খাতুন, সফল জননী নারী সাপাহার কওমি মাদ্রাসা পাড়ার হাসিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাপাহার দোয়ানীপাড়ার মরিয়ম বেগম এবং  নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ি ক্যাটাগরিতে পাতাড়ীর খালেদা খাতুন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা, প্রমূখ উপস্থিত ছিলেন।

শেষে  ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০