1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাউন্সিলরসহ জোড়া খুনের মামলা ডিবিতে হস্তান্তর; ৪ আসামী ৫ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৬ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা হত্যা মামলাটি ডিবিতে (জেলা গোয়েন্দা) হস্তান্তর করা হয়েছে।এদিকে সোমবার (০৬ ডিসেম্বর) বিকেলে এই মামলার চার আসামিকে কুমিল্লার আদালতে তোলা হয়। এ সময় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলেন- আশিকুর রহমান রকি, আলম, জিসান ও মাসুম।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কায়সার হামিদ জানান,বিকেল ৪টায় আসামিদের আদালতে তোলা হয়। আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এই মামলাটি ডিবিতে হস্তান্তরের অর্ডার হয়েছে। দুই-এক দিনের মধ্যে মামলার সব নথি হস্তান্তর করা হবে।তিনি আরও বলেন, এই মামলায় এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এরই মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মামলার প্রধান আসামি শাহ আলম,সাব্বির হোসেন ও সাজন। এ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোহেল ওরফে জেল সোহেল, সায়মন ও রনিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত,গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০