1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ই- সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৭৮ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি //
ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদ্যাপন ও ডিজিটাল বাংলাদেশ বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ ই- সেবা ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করা হয়।
৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের উদ্যোগে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী এবং সহকারী কমিশনার (আইসিটি) নাসরিন সুলতানা নিপা ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর কুমিল্লা জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উদ্যোক্তাদের উদ্দেশে অতিথিগণ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা উদ্যোক্তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: রুবেল মোল্লা এবং মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফাতেমা বেগম বক্তব্য প্রদান করেন। তারপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন ই-সেবা সংক্রান্ত ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়।
অত:পর আগত সকল অতিথি এবং উদ্যোক্তাদের মাঝে খাবার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০