1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুরে ৩দিন গুড়ি বৃষ্টি, জনজীবন স্থবির! থাকবে আরও ২ দিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৪২ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুর ও পাঁচ উপজেলা রামগঞ্জ রায়পুর কমলনগর-রামগতি ও চন্দ্রগঞ্জ উপজেলার সর্বত্রই রবিবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাতদিন অবিরাম চলছে একই রকম বৃষ্টি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তা ঘাট বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হয়েছে। প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর । একাধারে বৃষ্টি লেগে থাকায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষেরা।
তবে সিএনজি, মিনিবাস, ইজিবাইক নিয়ে বের হলেও  যাত্রী পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন চালকের সাথে কথা বলে জানা গেছে।

এদিকে বিভিন্ন উপজেলার ইটভাটায় বৃষ্টির কারণে কাঁচা ইট ঢেকে রাখতে দেখা যায়। বসে থাকতে হচ্ছে শত শত শ্রমিকদের। এইভাবে বৃষ্টি লেগে থাকলে চরম দুর্ভোগে পড়বে ইটভাটা মালিকরা।

বৃষ্টির কারণে ধান চাষিরা চরম বিপাকে পড়েছে।পাকা ধান কাটতে পারছে না আবার কাটা ধান সংগ্রহ করতে পারছে না কৃষকেরা। ধানক্ষেতে জমে আছে পানি। বিভিন্ন তরিতরকারির খেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের বিস্তার ও প্রভাব আরো দুই দিন পর্যন্ত থাকতে পারে। এতে করে দেশের দক্ষিণাঞ্চলসহ কিছু কিছু জেলায় গুড়ি বৃষ্টি হতে পারে। সমুদ্র ও সমুদ্র তীরবর্তী এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০