1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীর সোনালী ব্যাংক ম্যানেজারকে লাঞ্চিত  করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে
আশরাফুল ইসলাম গাইবান্ধা: প্রতিনিধি //

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার রওশন জামিলকে গত ২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ কর্তৃক লাঞ্চিত ও অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলার সোনালী ব্যাংকের কার্যালয়ের সামনে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ীর সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার ছাবিনা ইয়াসমিন ছন্দা, সোনালী ব্যাংক কর্মকর্তা শান্তনা, আইটি অফিসার এটিএম আরিফুজ্জামান মন্ডল সহ অন্যান্যরা। গ্রাহক হযরত আলী, খয়রাজ্জামান, ইব্রাহিম, সেলিম, রহিমা, রাবেয়া, মমতা সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা ব্যাংক কর্মকর্তা রওশন জামিলের সাথে উপজেলা চেয়ারম্যানের এহেন আচরন এবং কুরুচিপূর্ন গালীগালাজ করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর উপজেলার টাউন হলরুমে বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতি সভা উপলক্ষে এক আলোচনা সভায় স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’সহ উপস্থিত উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে সোনালী ব্যাংকের ম্যানেজার রওশন জামিল কে শয়তানের বাচ্চা বলাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করার ঘটনাটি ঘটেছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০