1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আর্দশিকতায় সমৃদ্ধ নেতাকর্মীদের নিয়ে এগিয়ে যাবে যুবলীগ – এ্যাড. স্মৃতি এমপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯৬১ বার দেখা হয়েছে
আশরাফুল ইসলাম গাইবান্ধা //

দক্ষিণ – পূর্ব এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর আর্দশের যুব সেনাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর প্রধান বিশিষ্ট কলামিস্ট ও লেখক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়।

সারাদেশের ন্যায় আজ শনিবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবলীগের আয়োজনে পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জন্মদিন পালনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এসময় তিনি বলেন, বীরমুক্তিযোদ্ধা মুজিব বাহিনী প্রধান শহীদ শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের পরীক্ষিত সিপাহসালার ছিলেন। তিনি নিজের জীবনের বিনিময়ে আদর্শের প্রমাণ রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরো বলেন, আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের আদর্শিকতায় পরিপূর্ণ হতে হবে। আগামী ২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় গণজোয়ার তুলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এসময় উপজেলা যুবলীগের সহ সভাপতি রেজাউল করিম লালু,আবু মুসা সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক আহম্মেদ শাওন,মুশফিকুর  রহমান রাজীবসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০