1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১১২৪ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি //

লক্ষ্মীপুর হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক আমির হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির মাস্টার, মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড.নুরুল হুদা পাটওয়ারী, রুহুল আমিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন টিপু, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঞা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের শাহজাহান কামাল, সাংবাদিক ও কবি অ আ আবীর আকাশ সহ জেলা-উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিককর্মী সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সাম্প্রতিক সময়ে আফ্রিকায় শনাক্ত হওয়া ‘কোভিড বি-১.১.৫২৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট’ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৫ ধরনের নির্দেশনা আসে। সেগুলো জেলার উপজেলার প্রতিটি মসজিদের মাইকে প্রচার করা, সচেতনতা সৃষ্টি করা সহ জেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসাথে আফ্রিকার সাতটি দেশসহ ইউরোপীয় দেশগুলো থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করে ১৫ দিনের কোয়ারেন্টাইন এ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০