1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে ফ্যামিলি প্লানিং’র মাঠ পর্যায়ে গর্ভনিরোধক ইনজেকটেবলস বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //

কুমিল্লা দেবীদ্বারে ফ্যামিলি প্লানিং-ফিল্ড  সার্ভিসেস পর্যায়ে গর্ভনিরোধক ইঞ্জেক্টাবলস বিষয়ক ৬দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, শনিবার বিকেল পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজিত সেন’র সভাপতিত্বে এবং ডা. কামরুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর (এফ পি আই) মোঃ মহিউদ্দিন বাহারুল, অফিস সহায়ক মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশিক্ষণার্থী বৃন্দ।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে প্রধান অথিতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আপনারা গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে সেবা দিয়ে থাকেন। আপনাদের সেবা দিতে গিয়ে কোন কিছুর অপ্রতুলতা যদি থাকে আমাদের জানাবেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং সেবার মান নিয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০