1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তৃতীয় ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ  হিসেবে  লক্ষ্মীপুরে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে  জেলায়  ১টি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন পরিষদের শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণায় মাইকের শব্দে সরগরম চারদিক।
২৮শে নভেম্বর তৃত্বীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত  হবে। সেই  হিসেবে আজ ২৬ নভেম্বর মধ্য  রাত  থেকে সকল প্রকার নির্বাচনি প্রচার প্রচারনা বন্ধ  হয়ে যাবে । তাই প্রার্থীগন যার যার হিসাব কষে শেষ মুহুর্তে প্রচার ও পরিকল্পনা  ঠিক করছেন। জেলায় ১ টি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মধ্যে  রয়েছে লক্ষ্মীপুর সদর পৌরসভা, রায়পূর উপজেলায়  ১০ টি ইউনিয়ন এবং রামগঞ্জ উপজেলার ১০ টি  ইউনিয়ন।

জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন তাদের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আওমীলীগের জেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক  মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  জহির আল মামুন  মোবাইল প্রতীক। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের  জহির উদ্দিন (হাতপাখা), ও এনডিএমের আব্দুর রহিম স্বপন।  পৌরসভার চেয়ারম্যান প্রার্থী  ৪ জন. ১৫ টি ওয়ার্ডে পুরুষ  কাউন্সিলার পদে ৮০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ২০  প্রতিদন্ধিতা করছেন  । রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ৩নং চর মোহনা ইউনিয়নের মোঃ সফিক পাঠান, উত্তর চরবংশী  ইউনিয়নের মোঃ আবুল হোসেন ও রায়পুর  ইউনিয়নের সুমন চৌধুরী ।

বাকী ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৯ জন, পুরুষ সাধারন সদস্য প্রার্থী ৪৬০ জন ও সংরক্ষিত মহিলা  সদস্য প্রার্থী ৪১ জন ।  দুই উপজেলার স্বতন্ত্র প্রার্থীগন ভোটের দিন নৌকা প্রতীকের প্রার্থীদের  পক্ষ হতে গোলযোগের আশংকা করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট  অভিযোগ জানালে জেলা প্রশাসক  ও পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আস্বাস দিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০