1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলায় ৫ আসামীর ফাঁসির আদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬০০ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ : প্রতিনিধি //

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ৯ বছর ৫ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এ রায়ে আসামীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ার নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির, একই গ্রামের শুকুর মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা, চন্দ্রদিঘলীয়ার নতুনচর ভূঁইয়াপাড়া গ্রামের আনিচ ফকিরের ছেলে মো: বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো: খলিল শেখের ছেলে মো: হাসান শেখ ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচাই গ্রামের মো: খোকন মোল্লার ছেলে মো: ফসিয়ার মোল্লা। তবে রায় ঘোষনার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত সকল আসামীরা পলাতক ছিল।

আদালতে সরকার পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মো: ফজলুল রহমান খান মামলাটি পরিচালনা করেন। নিহত ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু গোপালগঞ্জ শহরতলীর মো: নজরুল মোল্যার ছেলে।

মামলার বিবরনে জানাগেছে, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর ফাঁসির আসামী খালিদ ফকির তার ব্যবহৃত সেলফোন নং ০১৯২৭৭৯১৭৯৮ থেকে ফোন করে জাহিদুল ইসলাম বাবুকে জেলা শহরের কাচাঁ বাজার সংলগ্ন মেইন রোডে আসতে বলে। পরে ফাঁসির আসামিরা কাশিয়ানী উপজেলার ভুলবাড়িয়া ব্রীজের কাছে গিয়ে জাহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘ দিন নিখোঁজের পরে ২ অক্টোবর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই নিহতের পিতা মো: নজরুল ইসলাম খালিদ ফকির ও রাজ্জাক মোল্লাকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী মো: হাসান শেখের বাড়ী থেকে ইজবাইকটি উদ্ধার করে। পরে দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় আরো দুইজনকে অন্তর্ভূক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ দিন মামলা চালার ও শুনানীর পর আদালত ওই ৫ আসামীর বিরুদ্ধে ফাঁসি ও প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

মামলাবাদী ও নিহতের পিতা মো: নজরুল মোল্লা বলেন, আমার ছেলেকে এই ৫ জনে হত্যা করেছে। দীর্ঘ দিন পর আমি ছেলে হত্যার বিচার পেয়েছি। এ রায়ে আমি ও আমার পরিবার খুশি। আমাদের দাবী দ্রুত এ রায় দ্রুত কার‌্যকর করা হোক। যাতে কেউ আর এ ধরনের কাজ করতে সাহস না পায় এবং কেউ যেন তার সন্তানকে এ ভাবে না হারায়।

বাদী পক্ষের আইনজীবী মোঃ মোক্তার আলী বলেন, এ রায়ের মাধ্যমে এ পরিবারটি ন্যায্য বিচার পেয়েছে। আশাকরি উচ্চ আদালত এ রায় বহাল থাকবে এবং রায় কার্য্কর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০