1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কচুরিপানার স্তুুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৯০০ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর কচুরিপানার স্তুপের নিচ থেকে   জাকির মিয়া নামের এক যুবকের  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের পাশে মেঘনা নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ।

স্থানীয়রা জানায় , জাকির মিয়া ও সাথে আরও তিনজন বালি পরিবহনের নৌকাতে কাজ করতো। কাজ করার সুবাদে বিভিন্ন সময় নৌকাতেই রাত কাটতো তাদের । এরমধ্যে গত রবিবার দিবাগত রাত থেকে নিখোজ ছিলো জাকির মিয়া। সর্বশেষ, বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে কচুরিপানার স্তুপের পাশে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনের প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০