1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো ভিক্টোরিয়ার ২ শিক্ষার্থীর প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১১৩৯ বার দেখা হয়েছে
চাঁদপুর- প্রতিনিধি //

চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুই  শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

কচুয়ার পালাখাল এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রিলি মাস্টার্সের দুই শিক্ষার্থী উর্মি মজুমদার ও সাকিবুল হাসান কলেজে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হলেন ইব্রাহিম (২৪) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানান যায়, চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ঊর্মি মজুমদার নিহত হন। বাকি দুজন কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। আহত দুজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বিআরটিসির বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। দুই জনের লাশ কচুয়া থানায় নিয়ে রাখা হয়েছে।
তাদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০