1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে নিখোঁজের ৪ দিন পর রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৯৯২ বার দেখা হয়েছে
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা দেবীদ্বারে নিখোঁজের ৪ দিন পর ফতেহাবাদ পূর্বপাড়া বিলের পাশে পুকুর থেকে রিকশা চালক মোঃ সেন্টু মিয়া(৪৫)’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মৃত্যুর আসল কারন বের হলে প্রয়োজনীয় আইনের ব্যবসস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

স্থানীয় ও পুলিশি সৃত্রে জানা যায় – বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি  পথচারীর চোখে পড়ে, পরবর্তীতে সময়ের সাথে সাথে মানুষের ভীড় জমতে থাকে সেখানে। এসময় থানা পুলিশকে খবর দিলে থানা তদন্ত কর্মকর্তা মারুফ রহমান, এসআই বাতেন ও এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

নিহত সেন্টু মিয়া দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন’র খাইয়ার গ্রামের (বক্তার বাড়ি) মৃত আব্দুল মতিন মিয়ার পুত্র। তিনি পেশায় একজন রিকশাচালক। নিহত সেন্টু মিয়া গত ২১নভেম্বর (রোববার) বিকেলে রিকশা চালাতে বের হয়ে পরে আর তিনি বাসায় ফিরেনি।

স্থানীয় সূত্রে আরোও  জানা যায়, সেন্টু মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ রিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার তিন সন্তানের মধ্যে দুজন শারীরিক প্রতিবন্ধী বলেও জানা যায়।

এবিষয়ে এসআই বাতেন জানান, নিহতের শরীরে কোথাও কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি, লাশ অর্ধগলিত। তবে রিকশা ছিনতাই করার জন্যই শ্বাসরোধ করে এই হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০