1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

টুঙ্গিপাড়ায় আ:লীগের মনোনয়ন না পেয়ে প্রার্থীর সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫১২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ : প্রতিনিধি //

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ও স্বতন্ত্র প্রার্থী হতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী বলেন, আমার পিতা দুই বার করে কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছি।

এবারের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনায়ন দেয়া হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের। কিন্তু পরে ঢাকা পাঠানো হলে আমি মনোনয়ন তালিকায় আমার নাম পাইনি। প্রথমবার আমার নাম থাকলে পরে তালিকা সংশোধন করে আমার নাম বাদ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ের চিন্তা ভাবনা কারার দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, এলাকাবাসীর ভালবাসার কারনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবো। আমার এ নির্বাচন আওয়ামী লীগ বা নৌকার বিরুদ্ধে নয় আমি নির্বাচন করবো প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে।

এ সংবাদ সম্মেলনে সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০