1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নির্বাচনী আচরণবিধি লংঘন করলে ব্যবস্থা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস প্রশাসনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৪৮ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বহুল আলোচিত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ছলিম উল্লাহ লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন করেন।

ছলিম উল্লাহ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে আলোচনাকালে তার নির্বাচনী এলাকা করপাড়া ইউনিয়নের বিগত দিনের কেন্দ্র দখল, লাঠি বাহিনী, ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারাসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরলে জেলা প্রশাসক শতভাগ আন্তরিক মনোভাব নিয়ে বলেন- ‘চিন্তার কারণ নেই, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ভোট গ্রহণের সব ধরনের আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চিন্তে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করুন।’

অপরদিকে পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন। একই রকম কথা বলেন নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার নাজিম উদ্দিনও। তিনি প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন-‘কোনো কারচুপি হবে না, শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ছলিম উল্লাহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে ভোট করছেন। আলোচিত-সমালোচিত ৮ নং করপাড়া ইউনিয়নে এবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন সাধারণ জনগণ, ভোটার, প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০