1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর কিশোরীর মৃতদেহ উদ্ধার  

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি //

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি’র রুপাইছড়া রাবার বাগানের ভিতর থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) সকালে কিশোরীর মৃতদেহ  দেখতে পেয়ে এলাকাবাসী শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে, জানা যায় মৃত কিশোরী  মিজাপুর ইউনিয়নের কামাশিদ গ্রামের মঈনু মিয়ার মেয়ে। কিশোরীর ভাই আবুল হোসেন জানায়, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার ঘরের বাজার-সদাই  কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় তার পর থেকে নিঁখোজ হয়। শনিবার পরিবার থেকে এলাকায় মাইকিংও করা হয়। খুঁজে কোথাও তাকে পাওয়া যায়নি।

রবিবার(২১নভেম্বর) সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের মৃতদেহ পাওয়া যায় বলে জানায় মৃত কিশোরীর ভাই আবুল হোসেন।
সে জানান, লাশের গলায় উড়না পেঁচানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে। গায়ে কামিজ থাকলেও পরনে পায়জামা ছিলো না।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কিশোরীকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০