1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেল ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল -৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫১২ বার দেখা হয়েছে

আরিফুর রহমান সোহাগ,ঝালকাঠি জেলা প্রতিনিধি //

ঝালকাঠি ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ৫জন মারা গেছেন, আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে, এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, ঝালকাঠিতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিল। এদের মধ্যে ভোর ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে পাঁচজন মারা গেছে, মৃতরা হলেন, রিপন শিকদার (৪০) মেহেদী হাসান (২৬) মোশারফ হোসেন রনি (২৭) শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)।

তিনি জানান, ভোর ৫টার দিকে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মেহেদী হাসান, সকাল সারে ৯টায় ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মোশারফ হোসেন রনি, একই সময়ে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় রিপন শিকদার। বিকেল সাড়ে ৪টার দিকে ৭০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান শহিদ তালুকদার ও রাত ৮টার দিকে ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আশিক ইসলাম। এ ছাড়া ইমাম উদ্দিন ও রুবেল হোসেন নামে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এর আগে ১২ নভেম্বর শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজে পাম্প বিস্ফোরণে অগ্নিকা- ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা যান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০