1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

বরিশাল বাবুগঞ্জে ইমামের হাত কেটে নিলো সন্ত্রাসীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে

আরিফুর রহমান সোহাগ,বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মাওলানা মোঃ ইয়াকুব আলীর (৪৫) ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বাম হাত কেটে নিয়েছে  সন্ত্রাসীরা, এঘটনায় হামলাকারী সন্ত্রাসী বাবলু মাঝিকে ধারালো রামদা সহ গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ ।
ইমাম ইয়াকুব আলী ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে‌ছেন।

স্থানীয় সৃত্রে জানা যায় –  শুক্রবার রা‌তে ইমাম মোঃ ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন, এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়, হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।

আশংকা জনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথ‌মে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও প‌রে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি, ইমাম মাওলানা ইয়াকুব আলী ও হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা, পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০