1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রাণীশংকৈল পৌরসভায়  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৫৩ বার দেখা হয়েছে
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার আয়োজনে শুক্রবার ১২ নভেম্বর সকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ  সইদুল হক। এ ছাড়া এতে পৌর কাউন্সিলর, নগর উন্নয়ন কমিটির( টিলসিসি)
সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র ও অতিথিরা ছাড়াও আরো বক্তব্য দেন, পৌর কাউন্সিলর রুহুল আমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাষক প্রশান্ত বসাক, উপাধ্যক্ষ ও (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মহাদেব বসাক,  শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, অধ্যাপক আশরাফ আলী ও গ্রুপ টিম লিডার ও ইকোনোমিক স্পেশালিষ্ট তরিকুল ইসলাম প্রমুখ। পরে, সংশ্লিষ্ট প্রজেক্টের আলোকে কর্মশালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০