1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লামার ৭ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৭৭৭ বার দেখা হয়েছে
লামা বান্দরবান প্রতিনিধি //

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একে একে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে। উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, অনেক গুলো কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় ফলাফল আসতে দেরী (রাত ১১টা) হয়েছে।

ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মিন্টু কুমার সেন (২৬৮১ ভোট), তার নিকটতম প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১৬৪৫ ভোট), ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোহাঃ নুরুল হোসাইন (৬০৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫৮৯৪ ভোট), ৪নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন (৩৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহাম্মদ (১৫৬২ ভোট), ৫নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ (২০৭ ভোট), ৬নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছাচিং প্রæ মার্মা (৩৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (২২৮৫ ভোট) এবং ৭নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলির (২২১৫ ভোট)।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের কোন বিষয়ে কারো অভিযোগ থাকলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে অভিযোগ করতে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০