1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৬৮৮ বার দেখা হয়েছে

(মেঘনা – কুমিল্লা) প্রতিনিধি:

মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মো.জাকির হোসেন আ.লীগের  বিদ্রোহী হারুন -অর -রশিদ ও তাঁর সহোদর সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ এর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

বুধবার(১০ নভেম্বর, ২০২১খ্রি) সকাল সাড়ে ১০ টায় জয়পুর নিজ বাসভবনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

নৌকার প্রার্থী জাকির হোসেন বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন,” আমি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মানিকার চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকায় আমার তুমুল জনপ্রিয়তা। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন-অর-রশিদ ও তাঁর কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদেরকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাত ৮ টায় আমাকে প্রাণেমেরে ফেলার জন্য ঢাকা থেকে বহিরাগত ১৫/২০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়ির সামনে আসলে আমি তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাঁরা অসংলগ্ন কথা বার্তায় বলায় তাদেরকে গ্রামের লোকজন আটক করার পর মেঘনা থানা পুলিশের হাতে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঐদিনই আমার প্রতিদ্বন্ধী প্রার্থী হারুন -অর -রশিদ লোকজন  রাত সাড়ে ১১টায় ইউনিয়নের সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকায় আমার নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়।
এবিষয়ে মেঘনা থানায় আমি দু’টি অভিযোগ দায়ের করেছি।”
উল্লেখ্য, এই উপজেলার, ৮ টি ইউনিয়নে বৃহস্পতিবার  (১১ নভেম্বর) সকাল টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০