1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে শেষ হয়েছে সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ , প্রতিনিধি:

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে  দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শেষ হয়েছে।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

আজ সোমবার (০৮ লভেম্বর) কর্মশালার শেষ দিনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো: মখলেছুর রহমান, যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক মাসরুর জামান সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে এ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফোরডি প্রকল্পের পরিচালক ড. মো: গোলাম ফারুক। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহা পরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের প্রোগাম পরিচালক জেসিকা ম্যাগসন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

কর্মশালায় যায়যায় দিনের এস এম নজরুল ইসলাম. কালেরকন্ঠের প্রসূন মন্ডল, সমকালের মনোজ সাহা, এসএ টিভির বাদল সাহা, আর টিভির আব্দুল্লাহ অাল মামুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন।

এ সময় সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়্। কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০