1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে ২০ মণ জাটকা জব্দ, আটক-৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৫৮ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি //

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ মণ জাটকা সহ ৭ ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার  শেষ রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা বিক্রয় ও পরিবহনের অপরাধে এই ৭ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম শান্তুনু চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মো. মহসিন।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রয় ও পরিবহনের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় ২০ মণ জাটকাসহ ৭ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ইউএনও এম শান্তুনু চৌধুরী বলেন, জাটকা শিকার বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয়। জাটকা বিক্রি ও পরিবহনের অপরাধে ৭ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০