1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন মুন্না সভাপতি ও সাধারন সম্পাদক রাজু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬০৩ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ,প্রতিনিধি:

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সংগঠনটির সভাপতি পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও সাধারন সম্পাদক পদে চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার রাজীব আহম্মেদ রাজু নির্বাচিত হয়েছেন।

সোমবার (০১লা নভেম্বর) রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে আহবায়ক কমিটির আহবায়ক প্রসূন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারন সভায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত, বাংলা ভিশনের মনোজ সাহা, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু বক্তব্য রাখেন।

বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির একরামুল কবীর। এছাড়া আরো বক্তব্য রাখেন এটিএন বাংলার চৌধুরী হাসান মাহামুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার আমির হামজা, বিটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার বিশ্বাস, মাইটিভির জেলা প্রতিনিধি আরিফুল হক, আনন্দ টিভির সেলিম রেজা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে এনটিভির ষ্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত, ডিবিসি টিভির সুব্রত সাহা বাপী, ইনডিপেন্ডেন্ট টিভির প্রসূন মন্ডল, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, যুগ্ম সধারন সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার আমির হামজা, এসএ টিভি স্টাফ রিপোর্টার বাদল সাহা, কোষাধ্যক্ষ পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক পদে একুশে টেলিভিশনের একরামূল কবীর, এটিএন বাংলা ও এটিএন নিউজের চৌধুরী হাসান মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাছরাঙ্গা টিভির এস এম সাবেত আহম্মেদ, ক্রীড়া সম্পাদক পদে মাই টিভির আরিফুল হক আরিফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান, প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে বাংলা টিভির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত।

কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, বাংলা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেন, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, আনন্দ টিভির কোটালীপাড়া প্রতিনিধি সুমন বালা ও এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মো: আজিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০