1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হবিগঞ্জের মাধবপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে

অলক রায়,মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি :

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”

এ স্লোগান সামনে রেখে নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে মাধবপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২১। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে মাধবপুর থানার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে করে মাধবপুর থানা মিলনায়াতনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মইনুল ইসলাম মঈন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহসিন আল মুরাদ সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবপুর উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধপ্রবণতাও কমে আসবে। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভ টিজিং ও বাল্যবিয়ে থাকবে না।
পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগান নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে আগামীতে পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশের সকল সচেতন নাগরিককে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা  দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০