1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাগনভূঞা  প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি কচি  সাধারণ সম্পাদক রনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে

ইকবাল হোসেন মাসুদ,দাগনভূঞা প্রতিনিধি //

ফেনী দাগনভূঞা প্রেসক্লাবের ২০২১-২২ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিকল্প প্রার্থী না থাকায়  সভাপতি পদে দৈনিক সমকাল’র  প্রতিনিধি মো. ইমাম হাছান কচি ও সাধারণ সম্পাদক পদে দি নিউ নেশনের প্রতিবেদক মো. ইয়াছিন করিম রনি নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার দাগনভূঞা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্রের প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক নয়া পয়গাম ও সাপ্তাহিক হকার্স প্রতিনিধি এম এম রহমান সোহেল, যুগ্ম সম্পাদক পদে দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি বজলুর রহিম সুমন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম, কোষাধ্যক্ষ পদে দৈনিক নোয়াখালী প্রতিদিন প্রতিনিধি মো. ইউসুফ, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের জনবাণি প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক পদে দি ফাইনেন্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি নাজমুল হক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ফিরোজ আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াসীন সুমন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এমাম হোসেন, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় প্রতিনিধি এম. এ. কুদ্দুস,  ও দৈনিক অজেয় বাংলা প্রতিনিধি নাসির উদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা এবং নির্বাচন কমিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. কামাল উদ্দিন ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। নির্বাচন পরিদর্শনে আসেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ওসি ইমতিয়াজ আহমেদ, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারীসহ বিভিন্ন পেশাজীবী, রাজৈনতিক, প্রশাসনিক ও জনপ্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০