1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নেশার টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৭৫১ বার দেখা হয়েছে
মাদারীপুর প্রতিনিধিঃ
নেশার টাকার জন্য পারভেজ ফকিরকে নামে এক ভ্যানচালকে তার দুই বন্ধু মিলে হত্যার করেছে। ঘটনাটি ১৩ অক্টোবর মাদারীপুরের শিবচরে ঘটে। টানা ১৪ দিন তদন্তের পর পুলিশ গত ২৮ অক্টোবর হত্যাকারী দুই বন্ধুকে গ্রেপ্তার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ ফকির (২৪) একই উপজেলার ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের বাবুল ফকিরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চলতি বছরের ১৩ অক্টোবর সকালে পারভেজ শিবচরের রহমতউল্লাহ হাওলাদারকান্দির শ্বশুরবাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন ফরিদপুরের গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, টানা ১৪ দিন তদন্তে করে ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্নভাবে নিশ্চিত হয় এ হত্যাকাণ্ডের সঙ্গে তার বন্ধুরাই জড়িত। ২৮ অক্টোবর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে শিবচরের সন্ন্যাসীরচর থেকে হৃদয় মাদবর ও আজিজুল মুন্সী নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ জনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
ভাঙ্গা থানার এসআই ও তদন্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘হৃদয়, আজিজুল মাদকসেবী ও ব্যবসায়ী। ১৩ অক্টোবর গান শোনার কথা বলে দুজন পারভেজকে ভাঙ্গায় নিয়ে যায়। সেখানে নিয়ে কোল্ড ড্রিংকসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশেয়ে খাওয়ায়। পরে তাকে ভাঙ্গার গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।  হত্যাকারীরা তার ভ্যানটি নিয়ে স্থানীয় একটি বাজারে ১০ হাজার ১শ’ টাকায় বিক্রি করে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০