1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

লালপুরে ৭ বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে
 মোঃ মিঠুন ইসলাম,নাটোর প্রতিনিধি //
নাটোরের লালপুরে ধান ক্ষেত থেকে বাবলী (৭) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজলার আব্দুলপুর এলাকার মনি মাষ্টারের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। মৃত শিশু উপজেলার আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু কুলির ছেলে। এবং আটককৃতরা হলেন একই গ্রামের সাইদুল ইসলাম ও তার স্কুল পড়ুয়া ছেলে ইলিয়াস হোসেন ঈমন। স্থানীয়রা জানান, গত ১৯ অক্টোবর দুপুর থেকে বাবলী নিখোঁজ ছিল। বাবলীর চাচাতো ভাই ঈমনের হাসুয়ার আঘাতে তার মৃত্যু হলে ঈমনের বাবাকে সাথে নিয়ে লাশ লুকিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে। পরে শনিবার সকালে বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তা বন্দি লাশ পাওয়া যায়। লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০