1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পুত্রবধুর সঙ্গে চুলোচুলির সময় হার্ট এ্যটাকে শ্বাশুড়ির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৫০৬ বার দেখা হয়েছে
 মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি //
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে পুত্রবধুর সঙ্গে শাশুড়ির চুলোচুলির সময় হার্ট এ্যটাকে শ্বাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পুত্রবধু সেলিনা খাতুন পালিয়ে গেছে। হার্ট এ্যটাকে মৃত শ্বাশুড়ির নাম লাল মতি বেগম। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপরে। শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌফিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। এ সময় পুত্রবধু শ্বাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান লালমতি। বেগতিক দেখে পুত্রবধু সেলিনা খাতুন লাশ রেখে পথের মাঝ থেকে পালিয়ে যান। এসআই তৌফিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঘাতের পর হার্ট এ্যটাকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোন পাননি বলে জানান, শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০