1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নিখোঁজের তিনদিন পর মধুমতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৭২ বার দেখা হয়েছে
 গোপালগঞ্জ ,প্রতিনিধি//
গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর মধুমতি নদী থেকে মঞ্জু গাজী (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর গোবরা গ্রামের মধুমতি নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মঞ্জু গাজী সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বকুল গাজীর ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, গত বুধবার সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বাড়ী থেকে বের হয়ে মধুমতি নদীর পাড়ের একটি দোকান থেকে চা পান করেন মঞ্জু গাজী। এরপর থেকে তিনি আর বাড়ী ফিরে আসেননি। শুক্রবার দুপুরে সদর উপজেলার চর গোবরা এলাকার মধুমতি নদীতে মঞ্জু গাজীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারের হাসপাতাল মর্গে প্ররণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০