1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে হাইওয়ে থানার হলরুমে আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আবদুল্লাহ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক ও গাজী শহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জি: মো: কামাল, হাইওয়ে কমিউনিটি পুলিশের সহ-সাধারণ সম্পাদক ও ইউ’পি সদস্য শওকত আকবর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাইওয়ে কমিউনিটি পুলিশের সদস্য কাউসার হামিদ, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও হাইওয়ে পুলিশের সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আলকাছ গাজী, হাইওয়ে কমিউনিটি পুলিশের কালিকাপুর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন মজু:, চিওড়া ইউনিয়ন সভাপতি মো: সুমন মিয়া, মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শহিদ উল্লাহ্, এসআই ইসহাক, এএসআই কামরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, “সড়ক নিরাপদ ও দুর্ঘটনা হ্রাস করতে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সঠিক থাকতে হবে। গাড়ি চালক ও পথচারীদের সঠিক ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই সড়ক নিরাপদ থাকবে, দুর্ঘটনা হ্রাস পাবে “। সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, সড়ক নিরাপদ রাখতে হলে কমিউনিটি পুলিশ ও জনসাধারণের ভূমিকা খুবই জরুরী। সবাইকে সড়কে গাড়ী চালাতে ও চলাচলে সচেতন হতে হবে”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০